শার্শা বেনাপোলে তাপদাহে জন জীবন অতিষ্ঠ

এম,এ,জলিল শার্শা উপজেলা  প্রতিদিন:যশোরের চার্শাবেনাপোলে জ্যৈষ্ঠের তাপদাহে জনজীবনে যখন হাঁসফাস অবস্থা, তখন বিদ্যুতের লোড শেডিং তা অসহনীয় করে তুলেছে।

এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সঙ্গে মাত্রা ছাড়া লোডশেডিংয়ের কারণে ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ব্যাহত হচ্ছে অফিসগুলোর স্বাভাবিক কার্যক্রম।

এই সপ্তাহে গরম কমার কোনো আভাস না পাওয়ার মধ্যে বিদ্যুৎকর্তারাও জানিয়েছেন, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কারণে বন্ধ অন্তত ১০টি বিদ্যুৎকেন্দ্র, পরিস্থিতির উন্নতিতে আরও তিন-চার দিন লাগবে।

কয়েকদিন ধরেই তাপদহ চলছে দেশজুড়ে ,আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ছিলো ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই কয়েক দিন ধরে চলছে লোড শেডিং। শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় দিন ও রাতে ৭-৮ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে।

বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৮%। এসময় বাতাসের গতি ছিলো দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বেনাপোল বাজার ব্যাবসায়ি ইকবাল জানান, বিদ্যুৎই তো সব। বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না।যার জন্য বর্তমানে বিদ্যুতের এই শোচনীয় অবস্থা।যার জন্য বর্তমানে বিদ্যুতের এই শোচনীয় অবস্থা।

বিদ্যুৎ মানেই সোনার হরিণ। আর এই ভোগান্তি যেন বেনাপোল বাসীর নিত্য দিনের সাথী হয়ে আছে। যা দেখার কেউ নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।