× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে অনলাইন ক্লাসের পরিকল্পনা নেই -ববি হাজ্জাজ উলাশী খাল পুনঃখননে তারেক রহমানের আগমন: শার্শায় প্রস্তুতি জোরদার কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার

শার্শা প্রতিনিধি

শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ACP
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে উপজেলাবাসীর ব্যানারে তার দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ বিক্ষোভ করেন।
মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে টেন্ডারের আড়ালে প্রকল্পগুলো একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করাচ্ছেন দীর্ঘদিন ধরে। টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ভূয়া সদস্য বানিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা।
বক্তারা অভিযোগ করে বলেন- ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ, জনপ্রতিনিধিদের অফিসে ডেকে বিভিন্ন প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন, নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপে ইমরানের দোকান থেকে মনজুরের বাগড় পর্যন্ত রাস্তা সম্পূর্ণ করার কথা থাকলেও আংশিক কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তারা শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..