শার্শা ও বেনাপোল সিমান্তে কসমেটিক্স ও বিভিন্ন সামগ্রী আটক

শার্শা ও বেনাপোল সিমান্তে কসমেটিক্স ও বিভিন্ন সামগ্রী আটক
যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার ৯ এপ্রিল সারাদিন বিজিবি’র টহলদল বেনাপোল, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে  বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, কিসমিস এবং কসমেটিক্স আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,৫৬,৪০০/-(সাত লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
ট্যাগ শার্শা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।