শার্শায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ
শুটার হাসান (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার  (১৫ জুলাই) ভোরে তাকে আটক করে শার্শা থানা পুলিশ।
আটক শুটার হাসান শার্শা থানার বহিলাপোতা গ্রামের বাবলু রহমানের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,  শার্শা থানার এ এস আই আলামিন ও মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে সূর্বনখালী গ্রাস্থ মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে জৈনক ইসরাফিল মাষ্টারের মেহগনী বাগানে অভিযান চালিয়ে   ৬ কেজি গাঁজা সহ শুটার হাসানকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালত পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।