× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

শার্শায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ৬

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

আঃ জলিল, শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় সড়ক দূর্ঘটনায় আনিকা (৮) শিশু কন্যা নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। জানাগেছে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল গামি একটি কাভার্ড ভ্যান শার্শা উপজেলার শ্যামলা গাছি স্কুল মোড় পৌছালে শিশুটি রাস্তা ক্রাসিং করতে গেলে কাভার্ড ভ্যানটি তাকে আঘাত করে। এতে ঘটনা স্থলে শিশুটি মারা যায়। তার এই অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুটি শার্শা উপজেলা উত্তর কাগজ পুকুর গ্রামের আলমগীর কবিরের মেয়ে। পাশাপাশি নাভারণ থেকে কাশিপুর গামি একটি যাত্রীবাহী বাস ২০/২৫ জন যাত্রী নিয়ে শার্শা কাশিপুর ব্রিজ সংলগ্ন পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশ্ববর্তি খালে পড়ে যায়। এতে স্থানীয় জনতা ও বেনাপোল ফায়ার সার্ভিস এর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার কৃতদের মধ্যে ছয় জনের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় তাদের কে শার্শার নাভারন ব্রুরুজ বাগান হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় যাত্রীবাহী বাসের ড্রাভার মোবাইল ফোনে কথা বলার কারণে এ দূর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন শার্শা উপজেলা সুবর্ণ খালি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে শান্তা (১৮), গহিলাপোতা গ্রামের আব্দুর রউফের স্ত্রী জবেদা খাতুন (৩০), একই গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে আব্দুর রব (৫২), লক্ষপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেজাউল (৩৮), চটকাপোতা গ্রামের কামাল হোসেনের ছেলে হাসান আলী (২৪), শার্শার দেবন্দ্র দাসের ছেলে গহর দাস (৪০)। এব্ যপারে শার্শা থানার এসআই খাইরুল আলমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..