মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান,অন্ন দান ও তিন হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ দোয়া অনুষ্ঠান, অন্ন দান ও বৃক্ষ বিতরণ করেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথী আশরাফুল আলম লিটন বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে বাংলাদেশকে বিশ্বদরবারে সন্মানের জাইগায় নিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মানবতার মা শেখ হাসিনা।তার পরিশ্রমের ফল আজকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। শিল্প,বাণিজ্য এবং কৃষিক্ষাতসহ সকল গুরুত্বপূর্ণ সেক্টরে পিছনের সব রেকর্ড ছাড়িয়ে উন্নয়নের ছোয়া লেগেছে। দেশ ও মানুষের কল্যানে কাজ করতে প্রধান মন্ত্রীকে শত বছরের জীবন দানে প্রার্থনা করা হয়।
দোয়া অনুষ্ঠান শেষে অন্ন দান ও আ,লীগ নেতা,কর্মীদের মাঝে তিন হাজার ফলজ বৃক্ষ বিতরন করা হয়।
উপজেলা আ,লীগের সহসভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আ,লীগের সাংগঠনিক আব্দুল মালেক, প্রচার সম্পাদক ইলিয়াজ আজম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন সহ আ,লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা,কর্মীরা।



