বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব ঢাকাদক্ষিণস্থ মসজিদ মার্কেটের ২য় তলায় মজলিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সাবেক সভাপতি মাওলানা আহমদ মাহফুজ আদনান।
সেক্রেটারি মোঃ এমাদ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু ফেরদাউস, নির্বাহী সদস্য মাওলানা লোকমান আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা উত্তর শাখার বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ রুহুল আমীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ পৌর সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, সাবেক ছাত্রনেতা জসিম বিন ফয়জু, ঢাকাদক্ষিণ ইউপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনুর আহমদ, সহ সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা দক্ষিণ শাখার বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক সরদার জাহিদ অপু, আব্দুল কাইয়ুম, মুক্তা আহমদ, রুহেল আহমদ, ফাহিম আহমদ, সুহেল আহমদ, সাজু আহমদ প্রমূখ।


