× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

করোনায় শার্শায় বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
শার্শায় বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে খুুলনা-২১ বি‌জি‌বি শার্শা উপ‌জেলার ৭টি বিও‌পি ক্যাম্প এলাকার দৌলতপুর, পুটখালী, পাঁচভুলাট, অগ্রভুলাট, কায়বা, রুদ্রপুর ও গোগার ১ হাজার দুস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর প‌রিবা‌রের মাঝে চাউল, ডাউল, আটা ও লবন বিতরণ ক‌রেন। এ খাদ্য সামগ্রীর দাতা ছিল বিদ্যানন্দ না‌মে এক‌টি বেসরকারী সংস্থা।
খুলনা-২১ বি‌জি‌বি পক্ষে এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ডেপু‌টি রি‌জিওনাল কমান্ডার কর্নেল আ‌মিরুল ইসলা‌ম, ২১ বি‌জি‌বি অ‌ধিনায়ক‌ লেঃ ক‌র্নেল মনজুর-ই-ইলা‌হি, টুআইসি মেজর সো‌হেল, এ‌ডি লিয়াকত হো‌সেন প্রমুখ।
‌মেজর সো‌হেল জানান, বিদ্যানন্দ ফাউ‌ন্ডেশন না‌মে এক‌টি বেসরকারি সংস্থা আমা‌দের মাধ্য‌মে এ খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছেন। সুষ্টু ভা‌বে বন্টনের জন্য ওই ফাউ‌ন্ডেশন বি‌জি‌বির সহ‌যো‌গিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ ক‌রেছেন।


এ ক্যটাগরির আরো খবর..