শার্শায় ফেন্সিডিল সহ অ্যাডভোকেট আটক

শার্শায় ফেন্সিডিল সহ অ্যাডভোকেট আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার বিকালে টেংরা মোড় এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ অ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্লব (৪৬) কে আটক করেছে।
আটক বিপ্লব যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের অ্যাডভোকেট বলে পুলিশ নিশ্চিত করেছেন।
শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট ফেন্সিডিল নিয়ে মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাবে।
এমন খবরে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি ভেসপা মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।