শার্শায় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আটক

শার্শায় ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শায় ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুব আলী মোড়লকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় শার্শা থানার শ্রীকোনা এলাকা থেকে তাকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।
আটক আইয়ুব শার্শার বারীপোতা গ্রামের মৃতঃ ওলিয়ার রহমানের ছেলে।
শার্শা থানার অফিসার ইন-চার্জ বদরুল আলম খান জানান, মাদক পাচারের গোপন খবরে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই এজাজুর রহমান শার্শা থানার শ্রীকোনা গ্রামস্থ রবিউল ইসলামের বাড়ির সামনে কাচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি আইয়ুবকে আটক করে।
আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল তাকে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।