× Banner
সর্বশেষ
অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য সৌধিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন নিহত সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

শার্শায় ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
শার্শায় ফেনসিডিলসহ আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা থেকে ৪২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ
ওয়াসিম গাজী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) সকালে শার্শা বাগআঁচড়া এলাকা থেকে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে আটক করে।
আটক ওয়াসিম শার্শা বাগআঁচড়ার সাতমাইল হাসপাতাল মোড়ের মৃতঃ সাত্তার গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে বাগআঁচড়া সাতমাইল গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে মনোয়ারা অটো রাইচ মিলের গেইটের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের  এএসআই আকবর হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ওয়াসিমকে আটক করে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..