শার্শায় প্রথমবার রঙিন ফুলকপি চাষ

শার্শায় প্রথমবার রঙিন ফুলকপি চাষ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃপ্রথম দেখাতে মনে হবে কেউ সাদা ফুলকপির ওপর রং করেছে। আগে বাংলাদেশে এ ধরনের রঙিন ফুলকপির চাষ হতো না। কয়েক বছর ধরে শুরু হয়েছে। তবে শার্শা উপজেলাতে প্রথমবারের মতো এই ধরনের ফুলকপির চাষ শুরু হয়েছে। প্রাকৃতিকভাবে রঙিন এই ফুলকপি ভিটামিন এ, ক্যারোটিন ও অ্যান্টি–অক্সিডেন্টে ভরা অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি হিসেবে ইতিমধ্যে নজর কেড়েছে।
শার্শা উপজেলায় ৬০ শতক জমিতে পরীক্ষামূলক ভাবে এবার প্রথম চাষ হচ্ছে বিভিন্ন রঙের এই ফুলকপি। শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে মন্জুরুল আহসান পড়াশোনার পাশাপাশি নতুন নতুন ফসলের চাষে এলাকা জুড়ে পরিচিত তিনি। এবার কৃষি অধিদপ্তরের পরামর্শে চাষ করেন রঙিন জাতের ফুলকপি। ২০ শতক এই ক্ষেত্রে সবুজ পাতার মাঝে যেন শোভা পাচ্ছে কমলা আর বেগুনি রংয়ের সমারোহ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক মঞ্জুরুল হাসান।
প্রথম বারের মত রঙিন ফুলকপির চাষে মঞ্জুরুল আহাসান এর সাফল্যে স্থানীয় কৃষকদের মধ্যে সারা ফেলেছে। রঙিন ফুলকপির সৌন্দর্য দেখতে প্রতিদিনেই আসছেন কৃষক সহ উৎসক মানুষ অনেকে। ফুলকপি কিনছেন কেউ বা আবার নিচ্ছেন চাষের পরামর্শ। এলাকার কৃষকরা বলছেন অন্যান্য আবাদের চেয়ে লাভ বেশি হাওয়াই বিচ পেলে চাষ করবেন ব্যতিক্রম এই রঙিন ফুলকপি। সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপিতে উৎপাদন খরচ কম প্রায় তিন মাসের মধ্যে ফলনও আসে বাজারে এই কফির প্রচুর চাহিদা থাকায় জমিতে সাদা ফুলকপির চেয়ে ৪ থেকে ৫ গুণ লাভবান হওয়ার কথা বলছেন কৃষক মঞ্জুরুল আহসান। বেশি চারা আর বাজার দর এরকম ভালো থাকলে বাণিজ্যিকভাবে চাষ করবেন তিনি।
কৃষি অধিদপ্তর বলছে ২০২১ সালে বাংলাদেশে এই প্রথম রঙিন ফুলকপি চাষ শুরু হয় তবে শার্শা উপজেলাতে এই প্রথম চাষ হচ্ছে নিরাপদ উচ্চ মূল্য চাষ প্রযুক্তি ব্যবহার করে শার্শা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে এসব রঙিন ফুলকপি। পরীক্ষামূলকভাবে ভ্যালেন্তিনা ও ক্যারোটিনা জাতের রঙিন ফুলকপিতে ভালো ফলাফল পাওয়াই আগামীতে বাণিজ্যিক চাষ করার কথা জানাই স্থানীয় কৃষি বিভাগ।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, জৈব উপায়ে এই ফুলকপিতে আসা পোকামাকড় দমন করা যায়। ফলে কৃষককে বাড়তি কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। রঙিন ফুলকপি চাষের পদ্ধতি সাদা ফুলকপির চাষপদ্ধতির মতোই। বীজ ছাড়া খরচের কোনো পার্থক্য নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।