শার্শায় পরিবেশ রক্ষায় বৃক্ষ ভিক্ষা-বৃক্ষরোপণ ও বিনা মূল্যে বৃক্ষ বিতরণ

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ “লাগালে বৃক্ষ, সবাই থাকবে সুস্থ” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার নাভারণে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ রক্ষায় বৃক্ষ ভিক্ষা এবং বৃক্ষরোপণ ও বিনা মূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান।
যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে মিজান নার্সারিতে বুধবার দুপুরে এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে এবং সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, সেবক সংগঠনের জেলা সভাপতি মতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার দেওয়া আট হাজার গাছের চারাসহ আট হাজার ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।