যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় মহিলাবিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে রোববার রাতে দুই স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রী দুইজন হলো শার্শার কন্যাদহ গ্রামের হাসানুর রহমানের সপ্তম শ্রেনীতে পড়–য়া মেয়ে মুক্তা খাতুন (১৪) এবং একই উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের ষষ্ঠ শ্রেণিপড়–য়া মেয়ে রুমানা আক্তার (১৩)।
উপজেলা মহিলাবিষয়ক অধিদফতরের সহকারী কর্মকর্তা রওশানারা বেগম জানান, গোপন সংবাদে জানা যায়, শার্শার দুই গ্রামে বাল্য বিয়ে হচ্ছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার ব্যবস্থা করেন। ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেওয়ার সম্মতিপত্র লিখে নেওয়া হয় তাদের অভিভাবকদের কাছ থেকে।