× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

শার্শায় তালবীজ ও ফলদ চারা রোপণ করলেন উদ্ভাবক মিজান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল:   “লাগাই তাল গাছ, বাঁচাই দেশ বজ্রপাত মুক্ত বাংলাদেশ” এই স্লোগানে ভ্রাম্যমাণ মিজান নার্সারী ও শিকারপুর-বাহাদুরপুর সামাজিক বনায়ন সমিতির যৌথ উদ্যোগে বজ্রপাত প্রতিরোধে বিনা মূল্যে তালবীজ ও ফলদ চারা রোপণ অভিযানের  উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় শার্শার রহিমপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বিনা মূল্যে তালবীজ ও ফলদ চারা রোপণ ও বিতরণ করা হয়।
এসময় শিকারপুর-বাহাদুরপুর বনায়ন সমিতির সভাপতি ও শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু ইউছুপ মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান।
বীজ বিতরণ ও বৃক্ষ রোপণ সম্পর্কে ভ্রাম্যমাণ মিজান নার্সারীর দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান জানান, দেশকে বজ্রপাতের হাত থেকে রক্ষার্থে তিনি যে তালবীজ ও ফলদ বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করছেন, তারই অংশ হিসেবে আজ তিনি বজ্রপাত প্রতিরোধে ৩ হাজার তালের বীজ এবং বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের চারা বিনা মূল্যে বিতরণসহ রোপণ করছেন। ভবিষ্যতে তিনি এ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, সামাজিক বনায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক, উপজেলা কৃষি অফিসার গৌতম কুমার শীল,  সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান,  সমাজসেবক যশোরের সেলিম শাহ কোমলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..