শার্শায় ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

শার্শায় ডিবির অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 
যশোরের শার্শাথানা এলাকায় ডিবির অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা। আটক আসামীরা হলেন,শার্শাথানার পাকশিয়া গ্রামের বাবুল খাঁ ছেলে রাসেল (২৭)।
শুক্রবার  (২৮ জুলাই মে) দুপুরে ডিবি পুলিশ জানায়,যশোর শাড়াতলা তেবাড়িয়া সাকিনস্থ জনৈক মৃত আঃ সাত্তার এর ২ তলা বিল্ডিং বাড়ির সামনে গোড়পাড়া টু কাশিপুর গামী পাকা রাস্তার হতে তাকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।