× Banner
সর্বশেষ
শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা

অনলাইন ডেস্ক

যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার গোগা সীমান্ত থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব‍্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, গোগা বিওপির টহল কমান্ডার  হাবিলদার দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলার কালিয়ানী মাঠের মধ্যে থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল গোগা ক্যাম্পে জমা রয়েছে। পরবর্তীতে এগুলো শার্শা থানায়  জমা দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..