স্টাফ রিপোর্টার বেনাপোলঃজলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের অংশ হিসাবে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিত করণ সভায় শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অশোক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, ডাঃ এনাম উদ্দিন, ডাঃ মঈন উদ্দিন রনি ও প্রজেক্ট সুপার ভাইজার মাহতাব উদ্দিন আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সমগ্র উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি পালন করা হবে।


