রাণীশংকৈলে রাহবা সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টারে ৮ই জানুয়ারী রাহবা সমিতির ত্রি-বার্ষিক কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের উপস্থিতি এ কমিটি গঠন করা হয়।

সভাপতি পদে সার্জেন্ট(অব) এ জেড সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট(অব) মোঃ গোলাম মোস্তফা ও সাংগঠনিক পদে সৈনিক (অব) মোঃ নজরুল ইসলামকে নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন হয়। জেলার রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসিবী সংগঠন। সংগঠনটি ইতোমধ্যে সেবামূলক কাজে বেশ অবদান রেখেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।