× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

অনিয়মের অভিযোগে শার্শায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় 

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
শার্শায় জরিমানা আদায়

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা- বেনাপোলে বিভিন্ন মোটরযানসহ দোকানপাট মনিটরিং এ ও কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৬ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে শার্শা উপজেলার বেনাপোল বাজার, রামপুর, জামতলা, সাতক্ষীরা মোড় ও নাভারণ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম।
এসময় অনিয়মের অভিযোগে, যানবাহন চলাচল, যাত্রী পরিবহন সহ চা, হোটেল ও মুদি দোকান খোলা রাখার দায়ে ১০টি মামলায় ৬ হাজার ৪০০ টাকা (ছয় হাজার চারশত টাকা) জরিমানা করা হয়।
খোরশেদ আলম বলেন, অভিযানকালে দেখা যায়  অনেক মোটর ও যাত্রীবাহী গাড়ি স্বাস্থ্যবিধি ভঙ্গ করে যাত্রী বহন করছে এবং অনেক দোকানদার দোকানের কার্য পরিচালনা করছে। উপর্যুক্ত অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। এবং সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..