× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

শার্শায় ওয়ান শ্যুটার গানসহ আটক ১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: শার্শা সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ রাসেল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শিকারপুর বাজার থেকে শার্শা থানা পুলিশ তাকে আটক করে।

সে শিকারপুর গ্রামের সোহারব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে এক যুবক সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে তার লোকজন নিয়ে শিকারপুর বাজারে পরামর্শ করছে। এসময় পুলিশ অভিযান চালিয়ে রাসেল নামে এক জনকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী চালিয়ে কোমর থেকে একটি ওয়ান শুটার গান পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মামুনর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..