× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

শার্শায় এশিয়ান টিভির ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের ১১-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১টার সময় শার্শা উপজেলা পরিষদ চত্ত¡রে র‌্যালী ও কমপ্লেক্স অডিটোরিয়াম ভবনে কেক কেটে বর্ণিল আয়োজনের মধ্যে দিবসটি উদযাপিত হয়।
উৎসবমুখর এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু বলেন, সাংবাদিকদেও ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজের আমূল পরিবর্তনের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাংবাদিক বান্ধব আওয়ামীলীগ সরকার দেশের প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইনসহ সকল সংবাদ মাধ্যমকে গুরুত্ব সহকারে অনুধাবন ও মূল্যায়ন করে বলেই একসময়ের পিছিয়ে পড়া বাংলাদেশ এখন অতিদ্রæত স্মার্ট দেশের সম্মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।
এসময় তিনি সাংবাদিক বান্ধব শার্শা আসনের টানা ৪বার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের উন্নয়ন কর্মকান্ডের কথা শোনান। বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের সাথে তাল মিলিয়ে তিনি শার্শা উপজেলাকে উন্নয়নের উচ্চ আসনে নিয়ে এসেছেন। আমরা খুবদ্রæত শেখ আফিল উদ্দিনের হাত ধরে শার্শা’কে স্মার্ট উপজেলায় রুপান্তরিত করবো, এজন্য প্রয়োজন সাংবাদিকদের পূর্বের ন্যায় একনিষ্ঠ সহযোগিতা। আমাদের সকলের সম্মিলিত সহযোগিতায় শার্শা উপজেলা হবে স্মার্ট উপজেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব, শার্শার সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, ইনডিপেন্ডেন্ট টিভির উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও দৈনিক স্পন্দন পত্রিকার বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুজ্জামান আরিফ, যায়যায় দিন পত্রিকার বেনাপোল প্রতিনিধি আশরাফ আলী, শার্শা প্রতিনিধি আশরাফুল, চ্যানেল এস টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাগরিক টিভির বেনাপোল প্রতিনিধি ও প্রেসক্লাব শার্শার সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, বাগআঁচড়া প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম, গ্রামের কন্ঠের মফস্বল সম্পাদক জাহিদ হোসেন, চ্যানেল এস এর বেনাপোল প্রতিনিধি জসিম উদ্দিন, গেøাবাল টিভির বেনাপোল প্রতিনিধি রাসেল, দৈনিক যুগান্তর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি মহাসিন কবির, সকালের সময়ের বেনাপোল প্রতিনিধি সুমন হাসানসহ সাংবাদিক শাহাবুদ্দিন আহম্মেদ, বাংলাদেশ বুলেটিনের শার্শা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলাদেশ সমাচারের শার্শা প্রতিনিধি ইকরামুল ইসলাম, নওয়াপাড়া পত্রিকার শার্শা প্রতিনিধি মেহেদী হাসান, গ্রামের কন্ঠের বাগআঁচড়া প্রতিনিধি নাজিম উদ্দিন জনি, যশোর বার্তার সোহাগ হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ, বিল্লাল হোসেন, আব্দুল জব্বারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..