মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন একটি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
শুক্রবার সকালে শার্শা উপজেলার মাঠলা বিলের মধ্য থেকে এ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, তাদের কাছে গোঁপন সংবাদ আসে নাশকতা মুলক কাজের জন্য দূর্বৃত্তরা একটি খালের পাশে অবস্থার করছে। পরে র্যাব সদস্যরা অভিযান চালালে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনা স্থল থেকে পরিতাক্ত অবস্থায় একটি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।