× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

শার্শার সাতমাইল পশুর হাটে স্বাস্থ্য বিধির বালাই নেই 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৮ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shorsha-Seven-mile-cattle-market.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল পশুর হাটে গিজগিজ করছে পশু আর মানুষ। একজন আরেক জনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কেউ দরদাম করছেন, কেউ পশু কিনে ট্রাকে তুলছেন। অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই, কারও কারও মাস্ক থাকলেও তা নামানো থুতনিতে। সামাজিক দূরত্বের নির্দেশনার তোয়াক্কা না করে ঝুঁকি নিয়ে পশু কেনাবেচা চলছে। শনিবার (৮ মে) দুপুরে বাগআঁচড়া পশু হাটে এ দৃশ্য দেখা গেছে।
বাগআঁচড়া বাজার কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাখায়েত হোসেন বলেন, বাগআঁচড়া সাধারণ হাট এবং সাতমাইল পশুর হাটে ব্যাপক লোক সমাগম হচ্ছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নাই। পশু হাট ও বাজার এলাকায় কেউ মাস্কও ব্যবহার করছে না। হাট কতৃপক্ষ জীবাণুনাশক স্প্রে, হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে না কেতা-বিক্রেতাদেরকে। বিভিন্ন জায়গা থেকে পশু হাটে লোক আসছে। তাদের কারণে এলাকা বাসী আতঙ্কে রয়েছে। বাগআঁচড়ায় ৫-৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা সকলে এখন হোম কোয়ারেন্টাইনে আছে। ভারত থেকে চোরাই পথে গরুর বাছুর ও ভারতীয় লোক আসছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যত দ্রুত সম্ভব বাগআঁচড়া বাজার এলাকা ও পশুর হাটে থাকা মানুষ যেনো বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানে তার জন্য ব্যবস্থা নিতে। এখনও পর্যন্ত প্রশাসনের কোন পদক্ষেপ আমার লক্ষ্যে করছি না। বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা ভাইরাসের ভয়াল থাবা পড়বে।
শনিবার(০৮ মে)  দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাটে প্রায় সব ধরনের দোকান খুলে গেছে। মৌসুমি ফলের দোকান ও মুদিখানার দোকানে যথেষ্ট ভিড়। হাটের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অনেকেই খোশগল্প করছেন। তাঁদের অনেকের মুখে মাস্ক নেই। আলু ও সবজির বাজার ঘিরে কেনাকাটা করছেন প্রচুর মানুষ। মাংসের বাজার, হাঁস-মুরগির বাজারে গিয়ে মনে হলো যেন কেনাকাটার উৎসব চলছে। গা ঘেঁষে হাঁস-মুরগি, মাংস কিনছেন অনেকে। সবকিছু স্বাভাবিক সময়ের মতো।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, বিষয়টি বেনাপোলে যাত্রী তদারকিতে থাকায় ঠিক মত বাইরে সময় দিতে পারছেন না।  তবে খবর নিচ্ছেন। যদি স্বাস্থ্য বিধি মানা না হয় তবে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..