শার্শার বাগআঁচড়ায় ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে ভাই ভাই বেকারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩০,০০০/- (ত্রিশ) হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম বলেন, ভাই ভাই বেকারীর মালিক জাকির হোসেনকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, নোংরা,  মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়।
পাশাপাশি  আগামী ০৭দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভেজাল খাদ্যের উপর উপজেলা প্রশাসন, শার্শা’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।