সোনালী স্বপ্ন দেখছেন শার্শার পাট চাষিরা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ পাট একটি বর্ষাকালীন ফসল। বাংলাদেশে পাটকে সোনালী আঁশ বলা হয়ে থাকে এবং পাটই বাংলদেশের শত বর্ষের ঐতিহ্য বাহন করে আসছে যুগ যুগ ধরে।
সাধারনত দুই ধরনের পাট বাংলাদেশে দেখতে পাওয়া যায়, একটি (সাদা পাট) ও অন্যটি (তোষা পাট)। বিগত বছর গুলোতে কৃষকরা পাট চাষে তেমন এটকা সফলতা না পেলেও চলতি পাট মৌসুমে যশোরের শার্শা উপজেলায় পাট চাষে ভালো ফলনের স্বপ্ন দেখছে পাট চাষিরা। আর এ জন্য উপজেলা কৃষি বিভাগের সমন্নয়ে কৃষকরা নানা পদক্ষেপ গ্রহণ করছে৷
শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কয়েকজন চাষীর সাথে কথা বলে জানা যায়, তারা বলেন, আমাদের এখানে বিল এলাকার কয়েকটা মাঠে পাট চাষ করে টানা কয়েকবারে বৃষ্টিতে আমাদের পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে৷ এবারও পাট চাষ করছি। আশা করছি এবার পাট চাষে অনেকটা ক্ষতি পুষিয়ে নিতে পারবো।
তারা বলেন, পাট চাষে প্রতি বিঘায় খরচ হয়েছে। আর এখন দামও আগের থেকে ভাল।  পাটের বাজার চাহিদা থাকলে এবং ভালো দাম পেলে আমাদের সোনালী স্বপ্ন পুরন হবে।    এছাড়া শার্শা কৃষি অফিস থেকে কৃকষদের পাটের ভাল দাম ও গুণগত মান বৃদ্ধির জন্য প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে৷
শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল জানান, শার্শা উপজেলায়  এবার মোট ৫, হাজার ৬শ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। যা গতবার ছিলো প্রায় ৪ হাজার ৬শ হেক্টর। চলতি মৌসুমে১ হাজার বেশি জমিতে পাট চাষ বৃদ্ধি পেয়েছে৷
পাটের মান ভালো হলে, দামও বেশি পাওয়া সম্ভব বলে জানান তিনি৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।