বেনাপোল সীমান্তে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে বিএসএফের গুলিতে নিহত রিয়াজুল ইসলাম রিয়া নামে (২হ) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে  পুলিশ।
শুক্রবার(০৩ জুলাই) দুপুর ১২ টায় পোর্টথানা পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাশঘাটা ক্যাম্পের সামনে থেকে  তার লাশ উদ্ধার করে।
আহত যুবক বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর গ্রামের  কাঠু মোড়লের ছেলে।
বেনাপোলের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার  জানায়, ভারতের বাশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় দেখতে পায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মামুন খান জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।  ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।