দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩টি পরীক্ষাগারে ১৪৭৮১টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬৮ জনে।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৬০৬ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৮০৪৮ জন।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ২ হাজার ৪৫১ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৪৩৫ জন। সুস্থ্য হয়েছে ৬১ লাখ ৬৪ হাজার ৬৭৫ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।





