× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

নিউজ ডেক্স

শার্শার গোগায় নবজাতকের বেওয়ারিশ লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
শার্শার গোগায় নবজাতকের বেওয়ারিশ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় এক বেওয়ারিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬শে ডিসেম্বর রবিবার সকাল ১০টার সময় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট মোল্লাপাড়া গ্রাম থেকে শার্শা থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী রোমেছা খাতুন জানান, ভোর ৬টার সময় ছাগল বাঁধার জন্য সুজনের ঘরের পিছনে ফাঁকা জায়গায় একটা ডোবার পাশে যায় । হঠাৎ চোখে পড়ে ডোবা খানার কিনারে একটি নবজাতকের লাশ ভাসছে। আমি চিৎকার করে মৃত সাফেদের ছেলে মোরশেদ আলীকে ডাকি। মোরশেদ এসে দেখে নিশ্চিত হন বাচ্চাটা মৃত্যু। তার পরে আমাদের ডাক চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন জড়ো হয়।

এলাকাবাসীরা নবজাতককে শনাক্ত করতে পারেনি। কার এই বাচ্চা? কোথা থেকে এলো ? নাকি কারোর পাপের ফসল? তদন্ত নিশ্চিত করে আসামিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকা বাসী।

এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান আমরা এখনও নবজাতকের পরিচয় পাইনি। লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..