× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

শার্শায় ১৪ ডিসেম্বর’ শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫

যশোরের শার্শায় উপজেলা প্রশাসনের আয়োজনে, ১৪ ডিসেম্বর’শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এর সভাপতিত্ব এ প্রস্তুতিমূলক সভা টি শুরু হয়।
(১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর)। জাতীয় দিবস দুইটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, সভার সকল মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)অফিসার মোঃ নিয়াজ মাখদুম,নারী ও শিশু বিষয়ক অফিসার জাহান ই গুলশান,উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল বন্দর প্রেসক্লাবের আজিজুল হক , সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহামেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলার প্রশাসনের সকল কর্মকর্তা ও উপজেলা সকল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..