× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের 

শার্শায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত 

শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বেনাপোলে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর মাঠ প্রাঙ্গনে যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু’র সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় উক্ত  কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় দেশ গঠনের চলমান আন্দোলনকে আরও বেগবান করা, সংগঠনের ভিত মজবুত করা এবং ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।
এই সমাবেশে হাজারো নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এ সভায় বিশেষ অতিথি হিসেবে  যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব  ইমদাদুল হক ইমদাদ,  যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর,  যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,  সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল- মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জান দিপু, লপৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মীর আলম,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রিপন হোসেন, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা,  বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওয়াসি উদ্দিন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ,  সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সবাই ঐক্য বদ্ধ হয়ে ধানের শীষ কে বিজয় করতে হবে। এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..