আহত কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার পুলিশের একটি টিম বুরুজবাগান এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। এসময় সন্দেহভাজন রুবেলকে আটক করে হ্যান্ডকাফ পরানোর মুহূর্তে সে লুকিয়ে রাখা ছুরি দিয়ে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে ইতিপূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন- “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”