× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

স্টাফ রিপোর্টার বেনাপোল

শার্শায় পিতার হাতে হাফেজ পুত্রের মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক

পিতার হাতে পুত্রের মৃত্যু । পারিবারিক কলহের জেরে পিতার কোদালের আঘাত গুরুতর আহত হাফেজ পুত্র আজ সোমবার দুপুর ১২ টার সময় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে যশোর জেলার শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামে।
জানা যায় গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে হাফেজ বাপ্পি মিয়া (২৫) এর সাথে পিতা চান্দু মিয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চান্দু মিয়া বাড়ির উঠানে থাকা কোদালের বাট দিয়ে বাপ্পির মাথায় এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ও আহতের পরিবার তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২ টার দিকে মারা যায়।
এ ব্যাপারে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এ ঘটনায় প্রতিবেশি চাচা আখতারুজ্জামান বাদী হয়ে নিহতের পিতা, মাতা, ভাই ও চাচাকে আসামী করে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..