× Banner
সর্বশেষ
বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান ছাত্র আন্দোলনের চাপের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানোর ঘোষণা

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

যশোরের শার্শা উপজেলার গোকর্ণ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে গোকর্ণ বাজারে ব্যবসা করে আসছেন। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টার সময় তিনি আশাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির কাছে তার ১৩হাজার পাওনা টাকা দাবি করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আশরাফুল ইসলামের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। মারধরের সময় হামলাকারীরা আশরাফুল ইসলামের নিকট থেকে আরোও ১৪হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হামলাকারী আশাদুল ইসলাম গোকর্ণ গ্রামের রিজাউল ইসলামের ছেলে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ব্যবসায়ীর পরিবার হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..