× Banner
সর্বশেষ
আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

শার্শা প্রতিনিধি

শার্শায় গৃহবধূর মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

যশোরের শার্শায় হাজেরা খাতুন(১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্নহত্যা নয় হাজেরাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার জামতলা টেংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঐদিন সন্ধায় শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃত হাজেরা খাতুন ওই গ্রামের আকাশ হোসেনের স্ত্রী ও ঝিকরগাছা উপজেলার দেওলী গ্রামের মেহেদী হাসানের মেয়ে।
হাজেরার পিতা মেহেদী হাসান জানান,তার মেয়ের সাথে তার জামাই ও দাদী শাশুড়ী রাহিমা সব সময় খারাপ ব্যবহার করতো।
তাদের স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধিয়ে দিতো দাদী শাশুড়ী রহিমা। ঘটনারদিন তাদের মধ্যে ঝগড়া হলে এক পর্যায়ে তার জামাই আকাশ ও তার দাদী মিলে হাজেরাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজাতে গলায় ফাঁস দিয়েছে বলে প্রচার করতে হসপিটালে নিয়ে যায় এবং তাদের মেয়ে অসুস্থ বলে তাদের খবর দেয়া হয়।খবর পেয়ে তারা এসে মেয়েকে মৃত অস্থায় দেখতে পান।তিনি এসময় অভিযোগ করে বলেন তার মেয়ে আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি তার মেয়ে হত্যার বিচার দাবী করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,তিনি ও নাভারণ সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হতে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রকৃিয়াধীন বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..