শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভিডিও কনফারেন্স

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাথে শরীয়তপুর জেলা প্রশাসক এর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় শরীয়তপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান’র সাথে বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়।

এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি মুকুল চন্দ্র রায়, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিন, জেলা প্রশাসক কার্যালয় আইসিটি শাখা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ, শরীয়তপুর ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী শ্যামা প্রসাদ মিত্র, র‌্যাব-৮ এর ইন্সেপেক্টর দেলোয়ার প্রমূখ।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ ঢাকা বিভাগের ৭টি জেলা ঢাকা, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, নারায়নগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলা প্রশাসক এর সাথে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভিডিও কনফারেন্সে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ শরীয়তপুর জেলা প্রশাসক এর উদ্দেশ্যে বলেন, পূজা চলাকালীন সময় রাস্তার যানজট নিরসন করতে হবে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমান আনসার, পুলিশ ও সেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। পূজা মন্ডব গুলোতে সিসি ক্যামেরা বসাতে হবে। যাতে করে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটার পরেও তথ্য থেকে যায়। পূজা মন্ডব গুলোতে প্রবেশ পথে পুরুষ ও মহিলা আলাদা রাখার পরামর্শ দেন।

প্রতি উত্তরে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, জেলায় এ বছর ৮৯টি পূজা মন্ডবে পূজা হচ্ছে। এর মধ্যে পৌরসভার মধ্যে ৯টি। পূজা মন্ডব গুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এরপরেও প্রতিটি মন্দিরে জেনারেটর এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশ-আনসার এর পাশা-পাশি সেচ্ছাসেবক নিয়োগ করা হবে। আশা করি প্রতি বছরের ন্যায় এবছরও উৎসব মূখর পরিবেশে পূজা উদ্যাপন করা হবে।

ট্যাগ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দেজেলা প্রশাসক কার্যালয় আইসিটি শাখা নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদজেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনঢাকা বিভাগীয় কমিশনারর‌্যাব-৮ এর ইন্সেপেক্টর দেলোয়ারশরীয়তপুর ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী শ্যামা প্রসাদ মিত্রশরীয়তপুর জেলা প্রশাসকশরীয়তপুর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি মুকুল চন্দ্র রায়শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলামশারদীয় দূর্গা পূজাশারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভিডিও কনফারেন্সসদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিনসহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।