করোনা ও বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে টেলিফোন পাক প্রধানমন্ত্রীর

বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দুদেশের প্রধানমন্ত্রীর কথপোকথন প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

আজ বুধবার দুপুরে টেলিফোন করে কুশলাদি বিনিময় করে বাংলাদেশের করোনা ও বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও এর মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট টেলিফোনে জানতে চান ইমরান খান।। প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার করোনা সংক্রমণ মোকাবিলায় এবং এর চিকিৎসা ক্ষেত্রে যে সকল উদ্যোগ গ্রহণ করেছে সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরবর্তীতে বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।