× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ময়নাতদন্ত চলছে নয় জঙ্গির মরদেহের

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: ময়নাতদন্ত চলছে রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় যৌথবাহিনীর অভিযানে নিহত নয়  জঙ্গির মরদেহের ।

বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল তাদের ময়নাতদন্ত করছে। টিমের বাকি দুই সদস্য হলেন প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ও প্রভাষক কবীর সোহেল। এর আগে পুলিশের সুরতহাল রিপোর্ট হাসপাতাল কর্তপক্ষের হাতে পৌঁছায়।

হাসপাতাল সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ ঢামেকে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

উল্লেখ, সোমবার রাতে কল্যাণপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের ভবনের পাঁচ তলার জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, এতে নয়জন জঙ্গি নিহত হয়েছে। ওই ঘটনায় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে আরো এক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে আটক হয়।


এ ক্যটাগরির আরো খবর..