× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

শাবিতে প্রক্সি দিতে এসে বুয়েটের শিক্ষার্থী গ্রেফতার

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

সিলেট প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)- এর এক ছাত্রকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালাত।

নাসির উদ্দিন নামের ওই শিক্ষার্থী ভুয়া পরিচয়ে নগরীর জালালবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজে পরীক্ষা দেয়ার সময় ধরা পড়েন।

তাকে একবছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত নাসির হোসেনের গ্রামের বাড়ী ঝিনাইদহের চণ্ডিপুর গ্রামে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিষ্টারের শিক্ষার্থী। তরিকুজ্জামান রনি নামের এক শিক্ষার্থী পরিচয়ে তিনি পরীক্ষার দিতে গিয়েছিলেন, যার রোল নং ১২১৩৪৫৫।

উল্লেখ্য, শনিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে নাসিরকে আটক করা হয়।

এ বিষয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. কামারুজ্জামান চৌধুরী বলেন, কাগজপত্র মূল্যায়নের মাধ্যমে আমরা জালিয়াতির বিষয়টি সর্ম্পকে নিশ্চিত হয়েছি। মেবাইল কোর্ট সিদ্ধান্ত যাচাই-বাছায়ের মাধ্যমে এ তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..