× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দর্শক চাইলে শাকিব আংকেলে সাথেও কাজ করা যেতে পারে ভবিষ্যতে -দীঘি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০২০
শাকিবের সাথে দীঘি

দীর্ঘ কয়েক বছর পরে আবারও চলচ্চিত্রের কাজ শুরু করবেন মডেল ও অভিনয়শিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধুর বায়োপিকে কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

চলচ্চিত্রে কাজে ফেরার ব্যাপরে দীঘি বলেন, আমাকে যখন অডিশনের জন্য ডাকে। তখন অনেক এক্সাইটেড ছিলাম। অবাক হয়েছিলাম অনেক। আমি তো আট বছর ধরে কাজই করি না। আমার নামটা কীভাবে দিল। আমি আসলেই কৃতজ্ঞ যারা আমাকে অডিশন দেয়ার সুযোগ দিয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো অডিশন দেয়ার পরে তারা আমার ওপর বিশ্বাসটা রেখেছে। আমাকে একটা বড় চরিত্র দেয়া হয়েছে। আমি জানি না সেটার ভার নিতে পারবো কিনা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ক্যারেক্টারটা ভালোভাবে করার।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরামের এক ফেসবুক লাইভ আড্ডায় প্রার্থনা ফারদিন দীঘি এসব কথা বলেন।

করোনার আগে থেকেই নিজেকে এই চলচ্চিত্রটির জন্য প্রস্তুত করছেন বলে উল্লেখ করে দীঘি বলেন, লকডাউনের আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছিলাম। আমি বেশ কিছু বই পড়ে ইতিহাসটা জানার চেষ্টা করেছি। কিছু ভিডিও চিত্রও দেখেছি। এভাবেই নিজেকে প্রস্তত করার চেষ্টা করছি।

শাকিব খানের সঙ্গেই অধিকাংশ চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনয়শিল্পী। তার সাথে কাজের ব্যাপারে কখনও কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, এখনও শাকিব আংকেলের সাথে চলচ্চিত্রে কাজে ব্যাপারে কথা হয়নি। এটা নিয়ে অনেক গুজব উঠিছিল। যার কোনো ভিত্তি নেই।

দীঘি বলেন, একটা সময়ে আমি আর শাকিব আংকেল বাবা- মেয়ে, চাচা-ভাতিজি, বাবা-মেয়ে এই ধরনের চরিত্রে অভিনয় করেছি। আমি জানি না তার সাথে মুভি করলে দর্শক মেনে নিতে পারবে কিনা। তবে ক্যারেক্টার বা গল্প দর্শক পছন্দ করবে ঐরকম হয় তাহলে শাকিব আংকেলে সাথেও কাজ করা যেতে পারে ভবিষ্যতে।


এ ক্যটাগরির আরো খবর..