× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শাকসবজি চর্মরোগ ও ক্লান্তি দূর করে

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: রোগ প্রতিরোধ ও শক্তি যোগাতে খুবই উপকারী শাক-সবজি। শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, আয়োডিন, শর্করা, আঁশ, খনিজ পদার্থ ও স্নেহজাতীয় উপাদান রয়েছে। আপনার ডায়েট থেকে যদি শাকসবজি বাদ পড়ে থাকে তাহলে এখনই সময় নিজেকে সুস্থ রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখার।

শাকসবজির অভাবে আমাদের শরীরে বিভিন্ন রোগ এবং সমস্যা তৈরি হয়। কীভাবে বুঝবেন আপনার শরীরে শাকসবজির ঘাটতি রয়েছে। আপনার শরীরে যদি নিচের উপসর্গগুলো দেখা যায়, তাহলে বুঝতে হবে শাকসবজির ঘাটতি রয়েছে।

আপনি সবসময় ক্ষুধার্ত থাকেন: প্রচুর পরিমাণে মাংস খেলে ক্ষুদ্র পুষ্টির ঘাটতি এবং ক্ষুধা তৈরি করে। শাকসবজি আপনার শরীরে পূর্ণতা যোগায় এবং অন্ত্র খালি হতে সময় নেয়। যা আপনাকে দীর্ঘ সময় ক্ষুধামুক্ত রাখে।

আপনি অবসন্ন বা ক্লান্ত: শাকসবজি ফিটো কেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন-বি কমপ্লেক্স সরবরাহ করে। এর অভাবে মস্তিষ্কে কুয়াশা(বিভ্রান্তি, ভুলে যাওয়া,  মনোযোগের অভাব তৈরি হয়) ও মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। শাকসবজিতে বিভিন্ন ধরনের পুষ্টি থাকে, যা আপনাকে প্রাকৃতিক শক্তি যোগাতে সহায়তা করবে।

আপনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন: শাকসবজির ভিটামিন এবং খনিজ পদার্থ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। আর আপনি যদি শাকসবজি না খান তাহলে প্রায়ই অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্রকোলি (এক ধরনের ফুলকপি) এবং মাশরুম আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাকে শক্তিশালী করবে।

আপনি মাল্টিভিটামিনের ওপর নির্ভরশীল: স্বাস্থ্যকর ডায়েটের জন্য মাল্টিভাটামিন বাড়তি সংযোজন। পর্যাপ্ত পুষ্টির জন্য মাল্টিভিটামিন বিকল্প হতে পারে না। সম্পূরক ভিটামিনের চেয়ে ফলমূলের ভিটামিন স্বাস্থ্যের জন্য ভালো। আপনার আর্থিক সামর্থ্য থাকলে সম্পূরকের পরিবর্তে শাকসবজি খেতে পারেন।

আপনার চর্ম সমস্যা আছে:  ব্রণ ও ত্বকের কালচে দাগ থাকা মানে আপনার শরীরে সবুজ শাকসবজির ঘাটতি রয়েছে। শাক, শসা, অ্যাভোকাডো, মিষ্টি আলু, ক্যাপসিকাম ফ্রি রেডিক্যালস ও বিষাক্ত পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।


এ ক্যটাগরির আরো খবর..