× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা – বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা - বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধার সম্মুখীন হয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হওয়ার পর তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ১২টা ১ মিনিটে তারই সবার আগে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তার ও তার সমর্থকদের ওপর রীতিমতো হামলা চালায়। তিনি বলেন, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে।

তিনি এই হামলাকে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ হিসেবে অভিহিত করেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেনে ব্যর্থ হয়ে গুন্ডা প্রকৃতির লোকেরা এই তাণ্ডব চালিয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় নেতাকর্মীদের আচরণের বিষয়ে সতর্ক করে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি যদি লোকাল লেভেলে তার নেতাকর্মীদের কন্ট্রোল না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।’ তিনি আরও যোগ করেন, সরকার মাত্রই এসেছে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উশৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয়, তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসার পাল্টা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন,প্রথমত এটি সত্য নয়। আর যদি কেউ যেতও, তার মানে কি এই যে তাকে মারতে হবে? তবে তো এই সরকারের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠবে।

এই ঘটনাকে একটি ‘সংঘবদ্ধ আক্রমণ’ হিসেবে উল্লেখ করে তিনি যথাযথ তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার এখানে কোনো রকম হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে সরকারকে এর পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..