× Banner
সর্বশেষ
জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন জাতীয় সংসদ থেকেই ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চাই – স্বরাষ্ট্রমন্ত্রী জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার

শহীদ আহসানউল্লাহর ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কর্মসূচি

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

ঢাকা, ৬ মে, ২০১৯ : আগামীকাল ৭ মে প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী। এই উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।

কর্মসুচির মধ্যে রয়েছে ৭ মে সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। পবিত্র কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ, স্মরণিকা প্রকাশ , আলোচনা ও স্মরণ সভা।

আগামী ৭ মে ২০১৯ দিনব্যাপী হায়দরাবাদ ও টঙ্গীতে ¯স্থানীয়ভাবে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।

এই উপলক্ষে আগামীকাল ৫ মে ২০১৯ রোববার শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘‘ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা ” শীর্ষক এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে দুবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। আহসান উল্লাহ মাস্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী টঙ্গী¯’ নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উ”চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে ও স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি তার পিতার ১৫তম শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচিতে গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীসহ সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সভাপতি এডভোকেট আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আহসান উল্লাহ মাস্টারের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের জন্য সকল মসজিদে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..