× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

শহিদ কাপুর বাবা হলেন

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শহিদ কাপুর ২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন। বছর ঘুরতেই তাদের ঘর আলোকিত করে এলো নতুন অতিথি।

বাবা হলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২৬ আগস্ট শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শহিদের স্ত্রী মিরা।

স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিয়েছেন মিরা। বাচ্চার ওজন হয়েছে ২.৮ কেজি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় মিরা রাজপুতকে। সে সময় থেকে শহিদ স্ত্রীর পাশেই ছিলেন। এ ছাড়া হাসপাতালে ভর্তির পর পুত্রবধূকে দেখতে ছুটে এসেছিলেন শহিদের বাবা-মা। এরপর থেকেই সুখবরের আশা করছিলেন শহিদ ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..