× Banner
সর্বশেষ
ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শরীয়তপুরে শ্যালিকাকে হত্যার অভিযোগে দুলাভাই আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে শ্যালিকাকে গলাটিপে হত্যার অভিযোগে দুলাভাই মিজান বাঘাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহিদা আক্তার নিপা (১২) গোসাইরহাট উপজেলার লাকাচুয়া গ্রামের মানিক সরদারের মেয়ে ও মিজান একই গ্রামের আব্দুর রব বাঘার ছেলে।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাকাচুয়া গ্রামে গিয়ে নিপার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিপার খালাতো বোন জামাই মিজানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান তার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে নিপাকে গলাটিপে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..