× Banner
সর্বশেষ
আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শরীয়তপুরে মাশরাফির ৩৩তম জন্মদিন পালন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৩তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টায় শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ছাত্রদের আয়োজনে ৫ পাউন্ড কেক কেটে ও বেলুন ফাটিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে পালন করা হয় এ জন্মদিন।

শরীয়তপুর সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ ও আলী আহমেদ এর নেতৃত্বে কেক কেটে জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলো ছাত্রবাসের ছাত্র জাফর, আলীম শাহ্, রাসেল আহম্মেদ, সাইফুল ইসলাম, জাইয়ুম আহমেদ, কাউসার আহমেদ, ওমর কাজী, নাজমুল হাসান, অলিউল্লাহ, মোক্তার হোসেন, মোঃ আব্দুল্লাহ, রবিন, নিশাদসহ ছাত্রবাসের সকল শিক্ষার্থীরা।

কেক কাটা অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করে বলেন, মাশরাফি নামটি বাংলাদেশের ইতিহাস। ভক্তদের প্রতি তার  ভালোবাসা আমাদের আরো উৎসাহিত করেছে। শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রবাসের শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ইতিহাসে শ্রেষ্ঠ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানায় মাশরাফির ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..