× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের বই কেজি দরে বিক্রি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে ২০১৫ সালের প্রাথমিক পর্যায়ের ৪ হাজার কিলোগ্রাম (কেজি) নতুন বই বিক্রি করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বইগুলো জেলা ও উপজেলা পাঠ্য পুস্তক সংরক্ষণাগারে পড়ে ছিল। চলতি মাসেই কর্তৃপক্ষের নির্দেশে বইগুলো জেলার কাগজ বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়। সেখানেই শেষ হলেতো নিয়ম মেনেই চলা হলো। মূল কথা হলো এই বইগুলো অবশিষ্ট থাকলো কি করে সেখানে?

প্রতি বছর জেলার সরকারী, বে-সরকারী ও কিন্ডার গার্টেন তালিকা করা হয়। সেই সাথে গননা করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীও। সেই মোতাবেক চাহিদাপত্র পাঠানো হয় মন্ত্রনালয়ে। তাহলে এতো বই অবশিষ্ট থাকলে কেন? সেখানেই শেষ না। জেলার প্রায় সহ¯্রাধিক বিদ্যালয়ে রয়েছে অতিরিক্ত বই যা সরকারী ভাবে বিক্রির আওতায় আসেনি। সকল বই বিক্রির আওতায় এলে হয়তো ১০ হাজার কেজি ছাড়িয়ে যেতো। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার গাফেলতিতেই এ সমস্যা হয়েছে।

১০ হাজার কেজি বই প্রিন্ট করতে হয়তো কয়েক লক্ষ টাকা ব্যায় হয়েছে সরকারের। শুধু শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার অবহেলার কারনেই এ ক্ষতি সাধন হয়েছে। এ বিষয়ে সুধিজনদের সাথে আলাপ করে জানায়, সরকারের টাকা হলো জনগনের উপার্জন। সে টাকায় শিক্ষকদের বেতন হয়। তারাতো আর উপার্জনের কষ্ট কত কঠিন তা জানেনা। তারা সরকারের টাকা অপচয় করবে সেখানে কষ্ট হবে কেন। শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা দায়িত্ববান হলে এত অপচয় হতো না। দায়িত্বরতদের আরও একটু দায়িত্ববান হতে হবে।

কেজিদরে বই ক্রেতা কাগজ ব্যবসায়ী আসলাম বলেন, প্রতি বছরই অতিরিক্ত বই আনা হয়। যদি কোন দূর্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয় তখন বই পাবে কই। এ বছর অতিরিক্ত দামে বই কিনেছি। ২২ টাকা কেজি দরে ৪ হাজার কেজিতে ৮৮ হাজার টাকা দিয়েছি। দাম কম তাই বই এখনও বিক্রি করিনি।

শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ২০১৫ সালের কিছু বই পাঠ্য পুস্তক সংরক্ষনাগারে পরে ছিল। সরকারী নির্দেশে বই গুলো প্রকাশ্যে টেন্ডার দিয়ে বিক্রি করেছি। ৪ হাজার কেজি বই ২২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বিক্রিত টাকা চালানের মাধ্যমে ট্রেজারীতে জমা হয়েছে।

আমাদের চাহিদাপত্র সঠিক ভাবে দিতে পারিনা কারণ প্রতিবছর কত জন নতুন শিক্ষার্থী ভর্তি হবে তাতো পূর্বে জানা থাকে না। প্রতি  বছর শিশু শ্রেনীতে শিক্ষার্থী আসে আর অনেক শিক্ষার্থী ঝরে যায় তাহলে বইয়ের অতিরিক্ত চাহিদা দিতে হয় কেন? এর কোন জবাব ছিলা না শিক্ষা কর্মকর্তার কাছে।


এ ক্যটাগরির আরো খবর..