× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

শরীয়তপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উচ্চ আদালতে বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা অর্থাদন্ডাদেশ প্রদান করে। এর প্রতিবাদে বুধবার সকাল ১১টায় শরীয়তপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা শহরের চৌরঙ্গি মোড় এলাকায় জেলা ছাত্রদল আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পুলিশের বাধাঁর মুখে বিক্ষোভ মিছিল থেকে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও উচ্চ আদালতের রায়ের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহার করার দাবী জানায় ছাত্রদল নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল আহবায়ক মনিরুজ্জামান, সদর উপজেলা ছাত্রদল সভাপতি রুহুল বেপারী, সাধারণ সম্পাদাক জাকির হাওলাদার, শরীয়তপুর পৌর ছাত্রদাল সভাপতি জাহিদ হাসান মান্নন, সাধারণ সম্পাদক রিংকু তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্যা, নড়িয়া উপজেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, জাজিরা উপজেলা ছাত্রদল সভাপতি আবু আলেম, গোসাইরহাট উপজেলা ছাত্রদল আহবায় মামুন মিয়া, যুগ্ম-আহবায়ক শিমুল হাওলাদার, গোসাইরহাট শামসুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল সভাপতি জোনায়েদ ঢালী, সহ সভাপতি রানা মোল্যা, গোসাইরহাট পৌর ছাত্রদল সভাপতি আবুতাহের প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রুহুল আমিন মুন্সী, যুগ্ম আহবায়ক অলিউর রহমান খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ছালাম মাঝি, জেলা তৃর্নমূল দল সভাপতি আনোয়ার আকন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বলেন, তারেক রহমান তারুণ্যের প্রতিক, তারুণ্যের অহঙ্কার। ২০০৮ সালে তৎকালীন তত্ত্ববধায়ক সরকার কর্তৃক তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হয়। নি¤œ আদালত তারেক রহমানকে ওই মামলায় খালাশ প্রদান করেন। নি¤œ আদালতের রায় প্রত্যাখান করে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপীল করে। আপীলের পরিপ্রেক্ষিত উচ্চ আদালত গত ২১ জুলাই বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলায় ৭ বছর কারাদন্ড ও ২০ কোটি টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করে। এ রায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


এ ক্যটাগরির আরো খবর..