× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

শরীরে অক্সিজেনের মাত্রা জানাবে ‘ই-স্কিন’

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

মানুষের রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক আছে কি না, তা পর্যবেক্ষণের জন্য জাপানের বিজ্ঞানীরা নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাঁরা এমন এক অতি-পাতলা (আলট্রা থিন) ইলেকট্রনিক ত্বক তৈরি করেছেন, যা দিয়ে দেহের বিভিন্ন অঙ্গ আবৃত করলে রক্তে অক্সিজেনের মাত্রা জানা যাবে। কৃত্রিম এই ত্বকে স্বাস্থ্য পর্যবেক্ষণের ফলাফল সংখ্যা ও বর্ণের আকারে দেখা যাবে। এ ধরনের ত্বক উদ্ভাবনের জন্য কাজ করছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

ই-স্কিন উদ্ভাবন দলের প্রধান গবেষক টময়উকি ইয়োকটা এবং তাঁর সহ-গবেষকেরা জানিয়েছেন, আঙুলে লাগালে এই যন্ত্র রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করে। ইয়োকটা আরও যোগ করেন, ‘এই যন্ত্রের আলোকসংবেদী সেন্সরগুলো শরীরের বিভিন্ন অঙ্গের ওপর সরাসরি রাখা যায় এবং অস্ত্রোপচারের আগে ও পরে রক্তে অক্সিজেনের মাত্রা মাপা যায়।’
স্বেচ্ছাসেবকদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, বিশেষ এই ত্বক রক্তে অক্সিজেনের ঘনমাত্রার এমন পরিমাপ জানায়, যা স্থিত। নতুন এই যন্ত্রে আছে অতি ক্ষুদ্র ইলেকট্রনিকস যন্ত্রাংশ, যা শরীরের উপরিভাগে লাল, নীল এবং সবুজ আলো জ্বালানোর মাধ্যমে সংখ্যার আকারে শরীরে অক্সিজেনের মাত্রা প্রদর্শন করবে।
পরিধেয় যন্ত্র এখন গবেষণার উর্বর এক ক্ষেত্র। গ্লুকোজের মাত্রা নিরূপণকারী কন্টাক্ট লেন্স, স্মার্ট গ্লাসের পর এবার রক্তে অক্সিজেন-মাত্রা বের করার নতুন এই বিশেষ ধরনের ত্বক সেই ক্ষেত্রে সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..