শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে -ধর্ম উপদেষ্টা

শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে -ধর্ম উপদেষ্টা

‘শরীয়তের অপব্যাখ্যা করে হিল্লা বিয়ের প্রথা চালু হয়েছে। হিল্লা বিয়ে নারীর প্রতি অবমাননা। এটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ‘মুসলিম পারিবারিক আইন ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান অনেকটা গায়ের জোড়ে পাশ করেছে।

উপদেষ্টা বলেন, ‘৫৪ বছর পর আলেম-ওলামারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তবে আলেমদের মধ্যে পারস্পরিক বন্ধন না থাকলে তারা অচিরেই হারিয়ে যাবেন।’

রাজনীতির মধ্যে ধর্মের প্রভাব রাখতে পারলে রাজনীতির চেহারা বদলে যাবে। ধর্মীয় জ্ঞান সম্পন্ন এমপি, মন্ত্রী, স্পিকার বানাতে পারলে শরীয়াহ আইন বাস্তবতায়ন সম্ভব’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সেমিনারে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন অঙ্গনের ইসলামিক চিন্তাবিদরা অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।